Advertisement

Wednesday, March 23, 2016

6:00 AM
টি২০ বিশ্বকাপে আজ ভারতের বিরুদ্ধে নামতে যাচ্ছেন তামিম ইকবাল। অসুস্থতার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে না খেললেও ভারতের বিপক্ষে খেলতে নামছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান।
ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা এই বাঁহাতি ব্যাটসম্যানের অভাব সেদিন টের পেয়েছেন অধিনায়ক মাশরাফিসহ টাইগার সমর্থকরা। তবে আজ তার সেটা পুষিয়ে দেয়ার দিন!
বুধবার বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে স্কোয়াডে তামিমের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে অধিনায়ক মাশরাফিকে অনেকটাই নির্ভার করবে। বিশ্বকাপের চলতি আসরে চার ম্যাচ খেলে ২৫৭ রান সংগ্রহ করে ব্যাটসম্যানের তালিকায় তামিম রয়েছেন শীর্ষে। ওমানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে হাঁকিয়েছেন দুরুন্ত এক সেঞ্চুরি।
চলতি আসরে তামিমের ব্যাটিং গড় ১২৮.৫০ এবং স্ট্রাইক রেট ১৫৩.৮৯। একটি শতক ছাড়াও তার ব্যাট থেকে এসেছে দুর্দান্ত একটি অর্ধশতক। 

0 comments:

Post a Comment