Advertisement

Saturday, March 26, 2016

12:20 AM
তাসকিন আহমেদের নিষেধাজ্ঞা ইস্যুতে আলোচনা থেমে নেই। শুক্রবার সকালে ভারত থেকে দেশে পৌঁছেছেন তাসকিন। তবুও কলকাতায় তাকে নিয়ে চলছে আলোচনা। এই আলোচনা শেষ পর্যন্ত যোগ দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। শুক্রবার সন্ধ্যায় ভারতের স্থানীয় এক হোটেলে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। তার মতে, আইসিসি তাসকিনের প্রতি অবিচার করেছে। তিনি এও বিশ্বাস করেন তাসকিন নতুন করে পরীক্ষা দিলে অবশ্যই পাশ করবে। তাসকিনকে আবারো পরীক্ষা দেয়ার জন্য পাঠানোর ব্যাপারে পাপন বললেন, ‘হ্যাঁ পাঠাবো। এবং আমি আত্মবিশ্বাসী যে সে পাশ করে আসবে। এটা কোনো ব্যাপারই না। কাল পাঠালে কালই পাশ হয়ে আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বকাপ তো খেলতে পারলো না। তাহলে আমার লাভটা কি? এখনো প্রমাণ করার সুযোগ আইসিসির কাছে আছে।



সানি ও তাসকিনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠায় স্বাভাবিকভাবেই তাদের পরীক্ষা দিতে হয়েছিলো। পরীক্ষার পর তাদের অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ করেছে আইসিসি। সানির ব্যাপারে তেমন কোনও আপত্তি না থাকলেও তাসকিনের ব্যাপারটা মানতে পারছেন না কেউই। এমনকি বিসিবি সভাপতিও নন।
বললেন, ‘এখনো অনেকগুলো দল আছে, বিশ্বকাপে খেলছে। যে কোনো দলের সেরা দুটি খেলোয়াড়কে বাদ দিয়ে দিক অবৈধ বোলিং অ্যাকশন না করার পরও। বলুক যে বিশ্বকাপ খেলতে পারবে না। এরকম দুই একটা উদাহারণ দেখি পৃথিবীতে। আমি এটা কোনোভাবে মেনে নিতে পারি না যে কোনো বোলার অবৈধ বোলিং না করেও একটা টুর্নামেন্টে খেলতে পারবে না।’
ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও উন্নতির ছায়া। এমন সময় দলের দুই প্রধান বোলারের ঘাটতি মেনে নিতে পারছেন না তিনি। তার মতে, মাত্র ভালোই খেলতে থাকা দলটির প্রধান দুই বোলার অনুপস্থিতিতে দলটির জন্য কঠিন হয়ে পরেছে। তবুও তিনি মনে করেন ভাল ক্রিকেটই খেলছে বাংলাদেশ দল।
বললেন, ‘আমাদের দলের পারফরম্যান্স যদি দেখেন আমরা কিন্তু কারো সাথে খুব বেশি রান করতে পারিনি। আমরা ১৫০-১৬০ এর বেশি করতে পারিনি। তবুও ভালো করছি কারণ আমাদের বোলিং। সেখানে আমাদের প্রধান দুই বোলার বাদ পড়ে গেছে। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় বাঁধা ছিলো বলে আমি মনেকরি। এবং তাও আবার কি যখন আমরা দ্বিতীয় রাউন্ডে উঠলাম। এবং আমরা সবচেয়ে কঠিন গ্রুপে। যেখানে টি- টোয়েন্টির সেরা দল ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই গ্রুপে আছে। এদের সাথে দুটি প্রধান খেলোয়াড়কে ছাড়া খেলা সত্যিই কঠিন। আমরা তো ওইরকম টিম এখনো হইনি যে আমাদের অগণিত খেলোয়াড় হয়েছে। আমরা ভালো খেলতে শুরু করেছি। এখানে দুজন প্রধান খেলোয়াড় ছাড়া খেলা খুবই কঠিন। তারপরও অস্ট্রেলিয়া ও ভারতের সাথে ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ।’ সংগ্রহ- প্রিয় ডটকম

0 comments:

Post a Comment