Advertisement

Friday, March 18, 2016

2:32 AM

আমাদের প্রতিবেশি দেশ ভারত। আয়তন এবং জনসংখ্যার বিচারে এগিয়ে রয়েছে বাংলাদেশ থেকে অনেক বেশি। তবে সব দিক থেকে বাংলাদেশ থেকে এগিয়ে গেলেও এবার বাংলাদেশ সেই প্রতিবেশি ভারতকেই পেছনে ফেলেদিলেন! ভারত থেকে থেকে অনেক বেশি সুখী মানুষ রয়েছে বাংলাদেশে। শুধু তাই নয়, বিশ্বের সুখি দেশগুলির সাম্প্রতিক তালিকায় গত বছরের তুলনায় আরো এক কদম পিছিয়েও গেল ভারত।














এ বছরের বিশ্ব সুখিদেশের রিপোর্ট
প্রকাশ করল জাতিসংঘ সাস্টেইনেবল ডেভলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। মাথাপিছু GDP, আয়ুষ্কাল, সামাজিক অবস্থা ও জীবনের পছন্দসই বিষয়গুলিকে গ্রহণ করার স্বাধীনতাই সুখের মাপকাঠি হিসেবে বিবেচিত হয় এই রিপোর্টে। ১৫৬টি দেশের এই তালিকায় এবার ভারতের স্থান ১১৮ নম্বরে। গত বছর যেটি ছিল ১১৭। আর ২০১৩ সালে ছিল ১১১।
সুখী দেশের তালিকায় এবার ভারতকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে সোমালিয়া(৭৬), চিন(৮৩), পাকিস্তান(৯২), ইরান(১০৫), প্যালেস্তাইন(১০৮) ও বাংলাদেশ(১১০)। রিপোর্টে বলা হয়েছে, ১০টি দেশে সুখের পরিমাণ সবচেয়ে কমেছে, তার মধ্যে রয়েছে ভারতও।
এ বছর স্যুইত্‍‌জারল্যান্ডকে সরিয়ে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে বিবেচিত হয়েছে ডেনমার্ক। আমেরিকা ১৩, অস্ট্রেলিয়া ৯ ও ইজরায়েল ১১ নম্বরে রয়েছে। রিপোর্ট অনুযায়ী সবচেয়ে দুঃখী দেশগুলির মধ্যে রয়েছে আফগানিস্তান, সিরিয়া, বেনিন ও টোগো।


0 comments:

Post a Comment