Advertisement

Wednesday, March 23, 2016

2:58 AM


নিউজিল্যান্ডের কাছে ২২ রানে পরাজিত হয়ে টোয়েন্টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে পাকিস্তানের। আর দলের এই ব্যর্থতায় অধিনায়ক শহিদ আফ্রিদি স্পষ্টভাবেই বিশ্বকাপের পরে ছোট ফর্মেটের ক্রিকেট থেকেও অবসরের ইঙ্গিত দিয়েছেন। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেছেন, হয়তবা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড সোমবার জানিয়েছিল তাদের সাথে অবসরের ব্যাপারে আফ্রিদির একটা সমঝোতা হয়েছে। 

ম্যাচ শেষে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন ১৮০ রান জয়ের জন্য যথেষ্ঠ ছিল। উইলিয়ামসন বলেন, দারুণ একটি উইকেটে আগে ব্যাটিং করাটা সহজ ছিল। ব্যাটসম্যানরাও নিজেদের সেরাটাই খেলেছে। পরে বোলাররা শেষ কাজটুকু করেছে। যেকোনো উইকেটে ১৮০ রান তাড়া করা একটু কঠিন। 

ওপেনার মার্টিন গাপটিলের ৪৮ বলে ৮০ রানের ঝড়ো ইনিংসে পাকিস্তানকে সহজেই পরাজিত করে প্রথম দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। উইলিয়ামসনের মতে, পাকিস্তান প্রথম ৬ ওভার বেশ ভালো খেলেছে। তবে আমাদের স্পিনাররা দ্রুতই উইকেটের সাথে মানিয়ে নেয়। 

হতাশ আফ্রিদি অবশ্য ম্যাচ শেষে নিউজিল্যান্ডকে অভিনন্দন জানাতে ভুল করেননি। তবে তার মতে, একই ভুল প্রতি ম্যাচেই হচ্ছে। এর থেকে বের হতে পারছে না খেলোয়াড়রা। তবে সবকিছু পিছনে ফেলে অন্তত অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে ফিরে আসার আহবান জানিয়েছেন।

0 comments:

Post a Comment