Advertisement

Saturday, March 26, 2016

1:05 AM


ষষ্ঠ বিশ্বকাপের শেষ ম্যাচের দ্বারপ্রান্তে বাংলাদেশ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কোলকাতার ইডেন গার্ডেন্সে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখার মিশনে নামবে মাশরাফি বাহিনী।

গত ম্যাচে ভারতের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে। তাই সুপার টেনে বাংলাদেশের শেষ ম্যাচটি গুরুত্বহীন। তারপরও শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখার লক্ষ্য বাংলাদেশের।

ভারতের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছিলেন, ‘টি-২০তে আমরা কখনই ভালো পারফরমেন্স করি না। এই ব্যাপারে অনেকদিন ধরেই কথা হয়ে আসছে।

এবার কিছু প্রমাণ করতে হবে। এবারই সুযোগ। প্রথম দুটি ম্যাচে ভালো ফল করতে পারিনি। তবে পরের দুই ম্যাচে ভালো পারফরমেন্স করে মনে রাখার মত কিছু করতে চাই।’ ভারতের বিপক্ষে হারলেও, স্মৃতির পাতায় মনের রাখার মত ম্যাচ খেলেছে টাইগাররা। তবে সেই মনে রাখাটা বিষাদের।

মাত্র ৩ বল-এ ব্যর্থতা দেখিয়ে মাত্র ১ রানে ম্যাচটি হারে তারা। আর তাতেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় টাইগারদের। তবে চতুর্থ ও শেষ ম্যাচে ভালো করার ইচ্ছা আছে বাংলাদেশের। তবে কাজটি বেশ কঠিনই হবে টাইগারদের জন্য।

 কারণ প্রতিপক্ষ নিউজিল্যান্ড। যারা এই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে। তারপরও ভালো ক্রিকেট খেলার ব্যাপারে আশাবাদি টাইগার দলপতি ম্যাশ, ‘নিউজিল্যান্ড দল হিসেবে এই কন্ডিশনে যেমনই হোক। তারা কন্ডিশনের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে।

তারা এই টুর্নামেন্টে খুব ভালো অবস্থায় আছে। আমাদের এই মুহূর্তে হারানোর কিছু নেই। আশা করি আমরাও ভালো ক্রিকেট খেলতে পারবো।’ বাংলাদেশকে সমীহ করে তাদের বড় প্রতিপক্ষই ভাবছে নিউজিল্যান্ড। এ ব্যাপারে ইশসোধি বলেন, ‘সত্যি বলতে এ কন্ডিশনে কিভাবে খেলতে হয় তা খুব ভালোভাবে জানে বাংলাদেশ।

আমরা তাদের সাথে এই কন্ডিশনে আগেও খেলেছি। তারা ভালো ক্রিকেট খেলেছিলো। বাংলাদেশ সবসময়ই কঠিন প্রতিপক্ষ।’

0 comments:

Post a Comment