Advertisement

Wednesday, March 23, 2016

11:58 AM






শ্শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতের কাছে ১ রানে হেরেছে বাংলাদেশ। এ হারে টি২০ বিশ্বকাপ’১৬ থেকে বিদায় নিশ্চিত হলো টাইগারদের। শেষ ওভারে টাইগাদের জয়েল জন্য প্রয়োজন ছিলো ১১ রান। সেখানে দ্বিতীয় ও তৃতীয় বলে মুশফিকুর রহিমের চারে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলো বাংলাদেশ। শেষ তিন বলে জয়ের জন্য প্রয়োজন ছিলো মাত্র ২ রান। সেখানে তুলে মারতে গিয়ে একরকম উইকেট বিলিয়ে আসেন মুশফিকুর রহিম এবং মাহমুদ উল্লাহ রিয়াদ। শেষ বলে শুভাগতও রান নিতে ব্যর্থ হলে ২ রানের হার নিয়ে মাঠ ছাড়ে টাইগারা।
টসে বোলিং করতে এসে ভারতীয় বিশ্বসেরা ব্যাটিং লাইনআপকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় টাইগার বোলাররা। শুরুটা অবশ্য বেশ ভালো ছিলো ধোনির দলের।
রোহিত-ধাওয়ান জুটি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই রোহিত শর্মাকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন কাটার মাস্টার মুস্তাফিজ। ষষ্ঠ ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে মুস্তাফিজকে ছক্কায় সীমানা ছাড়া করে ভয়ঙ্কর হয়ে ওঠার বার্তা দিচ্ছিলেন রোহিত-ধাওয়ান। ঠিক ওই ওভারেরই শেষ বলে মুস্তাফিজের স্লোয়ার। মিড উইকেটে রোহিতের ক্যাচ তালুবন্দী করতে মোটেও ভুল করেননি সাব্বির রহমান।
রোহিতের বিদায়ের ৩ রান বাদে সাকিবের শিকার হন শিখর ধাওয়ান। এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। কোহলি-রায়না জুটিতে আবারও ৫০ রানের জুটি পায় ভারত।
১৪তম ওভারে কোহলিকে বোল্ড করে রানের চাকা টেনে ধরেন শুভাগত হোম।
১৭ রান পরে পরপর দুই বলে সুরেশ রায়না এবং হার্দিক পান্ডেকে ফিরিয়ে হ্যাট্টিকের সম্ভাবনা তৈরি করেন আল-আমিন হোসেন। মিড উইকেটে রায়নার ক্যাচ নেন সাব্বির রহমান এবং সৌম্য সরকার লেগ বাউন্ডারিতে হার্দিককের দুর্দান্ত ক্যাচ নেন সৌম্য সরকার।
তাদের পরে প্যাভিলিয়নের পথ ধরেন ফর্মে থাকা যুবরাজ সিং। যুবিকে ফিরিয়ে ভারতের রানের চাকা চেপে ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্কয়ার লেগে আল-আমিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
শেষ ওভারে রবীন্দ্র জাদেজাকে সরাসরি বোল্ড আউট করেন মুস্তাফিজ। শেষ পর্যন্ত ২০ ওভার শেষ ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান। মহেন্দ্র সিং ধোনি ১৩ রানে অপরাজিত থাকেন।
জবাবে ব্যাট করতে নেমে টাইগার স্কোর বোর্ডে ১১ রান যোগ হতেই ফিরে যান মোহাম্মদ মিথুন।মিথুনকে ফিরিয়ে ভারতে প্রথম সাফল্য এনে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনকে তুলে মারতে গিয়ে সীমানার কাছে হার্দিক পান্ডের তালুবন্দী হন মিথুন।
তামিম ইকবালকে স্ট্যাম্পিং করে প্যাভিলিয়নের পথ ধরান মহেন্দ্র সিং ধোনি। জাদেজার বলে ফেরার আসে ৩২ বল থেকে সংগ্রহ ৩৫ রান।
তামিম ফেরার ১৪ রান বাদে আবারও স্ট্যাম্পিংয়ের শিকার সাব্বির রহমান। রায়নার শিকার হয়ে ফেরার আগে ১৫ বল খেলে তিনি সংগ্রহ করেন ২৬ রান।
১৮ রান বাদে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মাশরাফি বিন মর্তুজা। ৫ বল খেলে এক ছক্কায় ৬ রান করে জাদেজার শিকার হন তিনি।
মাশরাফির অল্প ব্যবধানে সাকিব আল হাসানও প্যাভিলিয়নের পথ ধরেন। অশ্বিনের বলে রায়নার হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে মূল্যবান ২২ রান।
শেষ পর্যন্ত ১ রান বাকি থাকতেই থামে বাংলাদেশের ইনিংস।

0 comments:

Post a Comment