আজ ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচ হারলেই সেমিফাইনালের পথ বন্ধ হয়ে যাবে মাশরাফি বিন মর্তুজার দলের।
আর সেই ম্যাচের একাদশে থাকছে বড় চমক। একাদশের ওপেনিং পজিশনে আসছে পরিবর্তন। পেটের পীড়া ও জ্বর কাটিয়ে একাদশে আসছেন তামিম ইকবাল। এটা চমক নয়, চমক হল খুব সম্ভবত বাদ পড়তে যাচ্ছে সৌম্য সরকার। তার পরিবর্তে তামিমের সাথে জুটি বাঁধবেন মোহাম্মদ মিথুন।
যতটুকু বোঝা যাচ্ছে, চিন্নাস্বামী স্টেডিয়ামে বিছিয়ে রাখা হয়ে স্পিনের মায়াজাল। সেকারণেই আগের ম্যাচেই অভিষিক্ত সাকলাইন সজীব সুযোগ পাচ্ছেন এই ম্যাচেও।
এদিকে টিম ম্যানেজমেন্টের একটি অংশ মনে করছে আগের ম্যাচে নাসির হোসেনকে বসিয়ে রেখে শুভাগত হোমকে খেলানো ভুল ছিল। ফলে ভারতের বিপক্ষে নাসির হোসেনের ফেরারও যথেষ্ট সম্ভাবনা আছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার/মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান রুম্মান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন/শুভাগত হোম, সাকলাইন সজীব, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।

0 comments:
Post a Comment