সোহাগী জাহান তনু নরপশুদের পাশবিক নির্যাতনের শিকার হয়ে চলে গেছেন এই পৃথিবী ছেড়ে।ক্যাম্পাসে আসবে না কোনদিন।বন্ধু-বান্ধবীদের বলবে না তোরা কেমন আছিস। থিয়েটারের মঞ্চেও দেখা যাবে না বন্ধুদের সেই অতি প্রিয় মুখটিকে।কিন্তু ফেসবুক পেজে রেখে গেছে বন্ধুদের জন্য স্মৃতি।ফেসবুকে পেজে আপলোড করা ছবি আর গান বারবার মনে করিয়ে দিচ্ছে বন্ধুদের। তনুর গাওয়া শেষ গানটি এখন শুধুই কাঁদায় তার বন্ধুদের।
ভিডিওতে দেখা যায় নিজে গিটার বাজিয়ে গান গাওয়ার চেষ্টা করছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের তনু। গত ২১ জানুয়ারি ভিডিওটি আপলোড করে তনু লেখেন, ”just try korlam……গিটার বাজানো…..1st time…..”। স্বল্প আলোয় হিজাব পরা তনুর অস্পষ্ট অবয়ব দেখা গেলেও কণ্ঠ ছিল স্পষ্ট। এরপর অসংখ্য মন্তব্য পড়তে থাকে ভিডিওটির নিচে। অনেকে কণ্ঠের প্রশংসা করে গানের চর্চা চালিয়ে যেতে পরামর্শ দেন। প্রায় প্রক্যেকের মন্তব্যের উত্তর দেন তনু। অনেকে জায়গাটার কথা জানতে চান। তনু জানান, এটা তার এক বন্ধুর রুম। আজও তনুর ফেসবুক পেজে অনেকে লিখছেন। তার জন্য দোয়া করছেন। কিন্তু সাড়া নেই প্রাণবন্ত মেয়েটির।
সর্বশেষ গত ২০ মার্চ বেলা সাড়ে ৩টার দিকে নিজের ফেসবুক পেজে ৭টি ছবি আপলোড করেন তনু (ফেসবুকে Jahan Zara)। ওইদিন রাতেই তনুকে পাশবিক নির্যাতনের পর হত্যা করে ঝোপের মধ্যে ফেলে যায় দুষ্কৃতিরা
তনুর শেষ আপলোড করা ছবিগুলোর নিচে এখন শুধু বিদায়ের সুর। এআরজে আকিফ নামে একজন লিখেছেন, ‘দোস্ত, তুই যে এইভাবে চলে যাবি ভাবতেও পারিনি। যাওয়ার আগে একটু বলে গেলে কী হতো? সব জায়গায় যাওয়ার আগে বলে যাস, তো এইটা বললি না কেন?? দোয়া করি আল্লাহ তোকে জান্নাতবাসী করুক। আমিন।
নীল কথা লিখেছেন, ”তুকে কখনো ভুলতে পারব না “””””১৯ তারিখ রাতে ইমুতে তুর সাথে কথা হইছে “””””আর ২০তারিখ এ কি শুনলাম আমি তুই আমাদের মাঝে আর নেই “”””অনেক মিস করছি তুকে।”
ফখরুল এইচ পলাশ লিখেছেন, ”দোস্ত কখনো ভাবিনি তোকে এভাবে অনাকাঙ্ক্ষিত ও পৈশাচিক এক অপশক্তি এসে আমাদের কাছ থেকে থাবা মেরে নিয়ে যাবে। সত্যি কিছুতেই তোর মৃত্যুটা মেনে নিতে পারছি না। দোয়া করি আল্লাহ তোকে জান্নাত দান করুক।”
গত রবিবার সন্ধ্যায় টিউশনি করে বাসায় ফেরার পথে কুমিল্লা সেনানিবাস এলাকায় পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় কুমিল্লার সেনানিবাস এলাকায় ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের সম্মানের ছাত্রী সোহাগী জাহান তনুকে। পরে রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরে পাওয়ার হাউসের পানির ট্যাংকসংলগ্ন স্থানে সোহাগীর মৃতদেহ পাওয়া যায়। কালভার্টের পাশে ঝোপের ভিতর মাথা থেঁতলানো সোহাগীর অর্ধনগ্ন মৃতদেহ পড়ে ছিল। সোমবার নিহতের বাবা ইয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতদের নামে হত্যা মামলা দায়ের করেন।
তনুর সেই গানের ভিডিও:
-

0 comments:
Post a Comment