Advertisement

Tuesday, March 22, 2016

12:54 AM
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হেরে
যাওয়ায় মূল কারণটি পরিস্কার হয়েছে। টাইগারদের
কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের কারণে হেরেছে
বাংলাদেশ ক্রিকেট টিম।অস্ট্রেলিয়ার
ক্রিকেটাররা লড়াইয়ে নামার আগে বাংলাদেশকে
নিয়ে অনেক বাকপটুতা দেখিয়েছে। বাংলাদেশের
অস্ট্রেলিয়ান কোচ হাথুরুসিংহেকে সরাসরি
চ্যালেঞ্জ জানিয়েছেন স্টিভেন স্মিথ।এর পরেও
ভুল করলেন হাথু। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে
নিজের আহমিকার জন্য বাংলাদেশকে বড় লজ্জা
দিয়েছেন তিনি।অস্ট্রেলিয়ার বিপক্ষে এর পরেও
সেরা একাদশ মাঠে নামাননি তিনি। এই ম্যাচের
আগে সৌম্য সরকারকে নিয়ে তাকে প্রশ্ন করেন
সাংবাদিকরা। তখন তিনি রেগে যান।দুই ডজন ম্যাচ
ধরে সৌম্যর ব্যাটে রান নেই। প্রতিটা ম্যাচে, ৬, ৭,
১১, ১৪, ৫, ১, ০,০ করে রান নিচ্ছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সৌম্যকেদলে নেন
তিনি। এখানে মাশরাফির কিছু করার থাকে না।
অন্যদিকে বিসিবি ছেড়ে দিয়েছে কোচের উপর।এর
আগের সিরিজে একটি ম্যাচে বিসিবি সভাপতি
নাজমুল হাসান পাপন কয়েকটি পরামর্শ দেন। তার
পরামর্শ বেশ কাজে আসে।সম্প্রতি একটি ম্যাচে
সৌম্য ও মিঠুনকে ওপেনার হিসাবে মাঠে নামানো
হয়। তখন তারা দুই জনেই শূণ্য রানে আউট হন।কোচের
একক সিদ্ধান্তে অস্ট্রেলিয়ার মত টিমের সাথে
ওপেনার হিসাবে মাঠে নামানো হয় এই দুইজনকে।
অট্টহাসিতে মাতেন বাংলাদেশেরও অনেকে।
স্টোকে অনেক ভাল ক্রিকেটার রয়েছেন কিন্তু
তাদের বসিয়ে রেখে ব্যর্থ ক্রিকেটারদের সুযোগ
দেয়া হচ্ছে বারবার।এই প্রতিবেদন হয়তো কোনো
কাজেই আসবে না। এর পরেও ফের মাঠে দেখা যেতে
পারে সৌম্য সরকারকে। সৌম্যকে নিয়ে বিসিবির
অনেকেই প্রশ্ন তুলেছেন।কিন্তু একাদশেও ওপেনার
হিসাবেই হাসির খোড়াক হতেই মাঠে নামছেন
তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো এক ওভার (৬
বল)ব্যাট করেন তিনি।আর এক ওভারে তিনি ১ টি
রান করে বিদায় নেন। মিঠুন সৌম্যর চেয়ে ভালো
করেছেন। ২২ রানে করেন তিনি।মোটেই টি-
টোয়েন্টি খেলতে পারেননি তিনি। ওয়ানডে বা
টেস্ট বলা যেতে পারে তার ক্রিকেটকে। অন্যদিকে
২২ রান সংগ্রহ করা কোনো ব্যাটসম্যানের
সন্মানজনক রানও নয়।ওপেনার নিয়ে গোড়ায় গলদ
সৃষ্টি করেছেন হাথুরুসিংহে। এর পরেও বাংলাদেশ
মোটেই খারাপ খেলেনি। বাংলাদেশের যেখানে ৫
টি অসিদের সেখানে ৭ টি উইকেটের পতন হয়।এটাই
বাংলাদেশের বোলারদের বড় সাফল্য। দলের জয়ের
জন্য আর ২০-২৫ টি রান বেশি দরকার ছির। পারফেক্ট
ওপেনার মাঠে নামানো হলে এই রান এসে যেত।আর
তাহলে জয় পেতো বাংলাদেশ। কোচের একক
সিদ্ধান্তের অনেক মাসুল দিতে হচ্ছে কোটি কোটি
মানুষকে।সূত্র ; NTV

0 comments:

Post a Comment