Advertisement

Wednesday, March 23, 2016

4:35 AM
ফের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রক্ষায় আগামী শুক্রবার জুমার নামাজের পর দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, 'আগামী ২৭ মার্চ হাইকোর্টের কার্যতালিকায় থাকা রাষ্ট্রধর্ম বিষয়ক রিটটি যেন জনস্বার্থে ও সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করে খারিজ করে দেয়া হয়। এটা নিয়ে যেন কাউকে পানি ঘোলা করে রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ করে দেয়া না হয়।'
এছাড়া তিনি আরো বলেন, এ উপমহাদেশে তথাকথিত ধর্মনিরপেক্ষতা ‘মুখ ও মুখোশের’ অধিক কিছু হয়ে উঠতে পারেনি। ১৯৭১ সালের ১০ এপ্রিল ঘোষিত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে ‘ধর্মনিরপেক্ষতা’ ও সমাজতন্ত্রের কোনো উল্লেখ ছিল না। সেটি এখনও যেন যুক্ত না করা হয়।
পরে দলটির মহাসচিব জুনাইদ বাবুনগরী বলেন, '৯২ ভাগ মুসলিম নাগরিকের এদেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে বাধা কোথায়। ইসলাম শান্তির ধর্ম। এ শান্তি শুধু মুসলিমের জন্যে নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবার জন্য। এ শান্তি সব জাতির জন্য। সরকারের প্রতি আবেদন জানাবো, ইসলাম বিদ্বেষীদের ফাঁদে পা দেবেন না।'

0 comments:

Post a Comment