Advertisement

Saturday, March 26, 2016

12:44 AM


টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন কলকাতায়। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। দেশে বাইরে থাকলেও স্বাধীনতা দিবসে ভক্তদের শুভেচ্ছা জানাতে ভোলেননি টাইগাররা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমানের মতো ক্রিকেটাররা। আজ সকালে ফেসবুকে নিজের ভেরিফাইড ফ্যানপেজে একটি ছবি আপলোড করেন মুশফিক। শহীদের রক্তার্জিত লাল-সবুজ পতাকা সমৃদ্ধ ছবির উপরের দিকে লেখা আছে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ এছাড়া ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘লাল-সবুজ শুধু একটি পতাকা নয়, এটি প্রতিটি বাংলাদেশীর চিরন্তন পরিচয়। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!’ একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের কাছে বর্তমান সময়ে বেশ জনপ্রিয় মুশফিকুর রহিম 





এছাড়া দেশের বাইরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসরে খেলেছেন করাচি কিংসের হয়ে। দেশ-বিদেশ মিলিয়ে তার পেজে প্রায় ৬৮ লক্ষ অনুসারী রয়েছে। তাই ক্যাপশনের ইংরেজি অনুবাদ করে মুশফিক লিখেছেন, ‘Red and green isn't just a flag, it's an identity of every Bangladeshi. Wishing everyone a happy independence day!’ এর আগে শুক্রবার রাতে বাংলদেশের মানচিত্র খচিত পতাকার ছবি পেজের কভার ফটো হিসেবে আপলোড করেছেন মুশফিক। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে মানচিত্র খচিত পতাকা সমৃদ্ধ ওই ছবিতে লেখা আছে, ২৬ শে মার্চ, শুভ জন্মদিন বাংলাদেশ। এছাড়া তামিম লিখেছেন, ‘স্বাধীনতা মানে আকাশে উড়ে বেড়ানো। স্বাধীনতা মানে দায়িত্ব। বাংলাদেশ ও সকল বাংলাদেশিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, যারা পুরো বিশ্ব জুড়ে আছেন।’
রিয়াদ লিখেছেন, ‘এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না.... ২৬ মার্চ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসে অগণিত শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন।’ সাব্বির লিখেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

0 comments:

Post a Comment