স্বাভাবিক কারণেই জোরালো আবেদন ওঠে এলবির। কিন্তু সেই আবেদন কানে তুলেননি আম্পায়ার।
আজকের ম্যাচের প্রধান আম্পায়ার হিসেবে মাঠে আছেন পাকিস্তানের আলিম দার এবং টিভি আম্পায়ার হিসেবে রয়েছেন ইয়ান গোল্ড। দারের সঙ্গে মাঠে রয়েছেন অস্ট্রেলিয়ায় ব্রুস ওক্সেনফোর্ড।
আলিম দার হয়তো মনে করেছিলেন, বলটি লেগ স্ট্যাম্প মিস করত। কিন্তু যতোদূর দেখা গেছে, আবেদনটি বেশ ন্যায়সঙ্গতই ছিল। কম্পিউটার গ্রাফিক্স রিপ্লে হলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যেত।
সাধারণত, এলবি ডব্লিউয়ের জোরালো আবেদন হলে সাধারণত কম্পিউটার গ্রাফিক্স রিপ্লে দেখানো হয়। আত্মবিশ্বাসী মুস্তাফিজের জোরালো আবেদনে তাই সবাই ঐ গ্রাফিক্সের জন্য অপেক্ষা করছিল। কিন্তু ভারত ভিত্তিত স্টার স্পোর্টস ব্যতিক্রম ঘটিয়ে কম্পিউটার গ্রাফিক্স রিপ্লে দেখায়নি!

0 comments:
Post a Comment