রাসুলের [সা] পবিত্র সহধর্মিণীদের মধ্যে প্রথমেই
আসে। নবুয়তের আগে হজরত খাদিজার [রা] বয়স যখন
চল্লিশ বছর তখন তিনি রাসুলের [সা] পতœী হিসেবে
ঘরে আসেন। নবুয়ত লাভের পর রাসুলের [সা] জীবনে যত
দুর্যোগ ও দুর্বিপাক দেখা দিয়েছিলো, তার
সবগুলোতেই তিনি সাহায্য-সহযোগিতার হাত
বাড়িয়ে দিয়েছিলেন। সর্বপ্রকার ত্যাগ-
তিতিক্ষাতেই তিনি রাসুলের [সা] পাশে এসে
দাঁড়িয়েছেন আজীবন।
হজরত খাদিজা [রা] বিনতে খুওয়ায়লিদের নাম
রাসুলের [সা] পবিত্র সহধর্মিণীদের মধ্যে প্রথমেই
আসে। নবুয়তের আগে হজরত খাদিজার [রা] বয়স যখন
চল্লিশ বছর তখন তিনি রাসুলের [সা] পতœী হিসেবে
ঘরে আসেন। নবুয়ত লাভের পর রাসুলের [সা] জীবনে যত
দুর্যোগ ও দুর্বিপাক দেখা দিয়েছিলো, তার
সবগুলোতেই তিনি সাহায্য-সহযোগিতার হাত
বাড়িয়ে দিয়েছিলেন। সর্বপ্রকার ত্যাগ-
তিতিক্ষাতেই তিনি রাসুলের [সা] পাশে এসে
দাঁড়িয়েছেন আজীবন। হিজরতের তিন বছর আগে তার
ইনতিকাল হয়। হজরত ইবরাহিম [রা] ছাড়া রাসুলের
ঔরসে [সা] যত সন্তান-সন্ততি এসছে, সকলেই তার
গর্ভজাত।
তার ইনতিকালের কিছুকাল পর হজরত সাওদা বিনতে
যামআ [রা] রাসুলের [সা] জীবন-সঙ্গিনী হওয়ার
সৌভাগ্য লাভ করেন। এরপর তিনি হজরত আয়েশাকে
[রা] বিয়ে করেন। স্ত্রীদের মধ্যে তিনিই ছিলেন
রাসুল [সা] সবচেয়ে প্রিয়। রাসুলের [সা] উম্মতের
নারীদের মধ্যে ইলমে দীন ও ফিকহশাস্ত্রে তার
সমকক্ষ কেউ ছিলেন না।
তিনি হজরত ওমরের [রা] কন্যা হজরত হাফসাকে [রা]
বিয়ে করেন। এরপর তিনি হজরত জয়নাব [রা] বিনতে
খুযায়মাকে বিয়ে করেন। কিন্তু বিয়ের দু’মাস পরই
তিনি ইনতিকাল করেন। এরপর হজরত উম্মু সালামা [রা]
সঙ্গে রাসুল [সা] বিবাহ অনুষ্ঠিত হয়। সহধর্মিণীদের
মধ্যে উম্মু সালামা [রা] সবশেষে ইনতিকাল করেন।
এরপর তিনি জয়নাব [রা] বিনতে জাহ্শকে বিয়ে
করেন। তিনি ছিলেন [রা] ফুফু উমাইমার কন্যা। এরপর
বনু মুস্তালিক গোত্রের জুওয়ায়রিয়া বিনতুল-হারিসের
[রা] সঙ্গে তার বিয়ে হয়। এরপর বিখ্যাত কোরাইশ
দলপতি আবুু সুফিয়ানের কন্যা উম্মু হাবীবা, এরপর বনূ
নাদীর গোত্রের দলপতি হুয়ায়্যি ইবনে আখতাব কন্যা
হজরত সাফিইয়াকে [রা] বিয়ে করেন। হুয়াই ছিলেন
হজরত মূসা [আ] ভ্রাতা হজরত হারূন ইবনে ইমরান [রা]
বংশধর।
এরপর তিনি হারেস হিলালির কন্যা মায়মুনাকে [রা]
বিয়ে করেন। স্ত্রীদের মধ্যে তিনি ছিলেন সর্বশেষ
যিনি এই সৌভাগ্য লাভ করেছিলেন।
এতে কোনই দ্বিমত নেই, রাসুলের [সা] ইনতিকালের
সময় তার নয়জন স্ত্রী বর্তমান ছিলেন। হজরত খাদিজা
[রা] ও হজরত জয়নাব বিনতে খুযায়মা [রা] তো
রাসুলের [সা] জীবিতকালেই ইনতিকাল করেছিলেন!
হজরত আয়েশা [রা] ছাড়া আর সকলেই পূর্ব-বিবাহিতা
এবং বিধবা ছিলেন।
রাসুলের [সা] ইনতিকালের সময় দু’জন নারী দাসী
বর্তমান ছিলেন যাঁদের মধ্যে মারিয়া [রা] বিনতে
শামউন ছিলেন অন্যতম। তিনি জাতিতে ছিলেন
মিশরীয় কিবতী পরিবারের খ্রিষ্টান। মিসরের
শাসনকর্তা মোকাওকিস তাকে রাসুল [সা] সমীপে
উপহার হিসাবে পাঠিয়েছিলেন। হজরত ইবরাহিম [রা]
ছিলেন হজরত মারিয়ার [রা] গর্ভজাত। অপরজন হলেন
রাইহানা বিনতে জায়েদ [রা], যিনি বনু নাযির
গোত্রের ছিলেন। ইসলাম গ্রহণের পর তিনি তাকে
আজাদ করে দেন এবং নিজের স্ত্রী হিসেবে গ্রহণ
করেন। (নবিয়ে রহমত)
মূল- সাইয়েদ আবুল হাসান আলি নদভি [রহ.]
Home
»
»Unlabelled
» একনজরে নবিজির [সা.] পবিত্র সহধর্মিণীগণ!
Thursday, March 24, 2016
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment