গাণিতিক হিসেবটা জানা আছে সাকিব আল হাসানেরও। সেমিফাইনালের স্বপ্নটা তাই এখনো দেখছেন তিনি। আজ ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে সাকিব বলেন, 'হিসেবটা এখন সবাই জানে। আমরা এখনো আশা করছি। শেষ দুটি ম্যাচ জয়ের জন্যই আমরা মাঠে নামবো। আপাতত কালকের ম্যাচ নিয়ে আমরা চিন্তা করছি।'
বাংলাদেশের গ্রুপে এখন পর্যন্ত এক নম্বরে আছে নিউজিল্যান্ড। দুই নম্বর জায়গাটা পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ভারত আছে পরের তিন অবস্থানে। গ্রুপের সেরা দুই দল যাবে সেমিফাইনালে।
সুপার টেনে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিলো পাকিস্তানের বিরুদ্ধে। ম্যাচটি হেরে যান মাশরাফিরা। পরের ম্যাচে বাংলাদেশ খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভালো খেললেও এই ম্যাচটি হারে বাংলাদেশ। ফলে সেমিফাইনালে যেতে হলে শেষ দুই ম্যাচ জেতা ছাড়া কোনো উপায় নেই বাংলাদেশের সামনে।

0 comments:
Post a Comment